ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

নওগাঁয় নৌকা শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন

নওগাঁয় ছোট যমুনা নদীতে নৌকা শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। রোববার (১৩ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজার দশমীতে প্রতিমা বিসর্জনের উৎসবে দুই শতাধিক যান্ত্রিক নৌকা অংশ নেয়।

প্রতিমা বিসর্জন ঘিরে নৌকা শোভাযাত্রা দেখতে ছোট যমুনা নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রতিবছরের ন্যায় এবারেও দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে নওগাঁ শহরের মাঝ দিয়ে যাওয়া ছোট যমুনা নদীতে এমন নৌকা শোভাযাত্রার আয়োজন করা হয়। নওগাঁ শহরের লিটন বিজিবি ব্রিজ থেকে পালপাড়া ব্রিজ ও বিজিবি ব্রিজ

পর্যন্ত নদীর বুকে অনুমানিক ৪ কিলোমিটার অংশ জুড়ে প্রতিমাবাহী, পারিবারিক ও বিভিন্ন সংগঠনের দুই শতাধিক নৌকা আলোক সজ্জায়
শোভাযাত্রায় অংশ নেয়। জেলা প্রশাসন ও পুলিশ সুপারের পক্ষে ছোট যমুনা নদীতে নৌকা শোভাযাত্রা মনিটরিং করা হয়। বিকেল ৩টার পর থেকে নদীর বুকে ছুটে চলা নৌকায় ঢাকের শব্দ এবং মাইকের গানের আওয়াজে মুখরিত হয়ে উঠে তিন কিলোমিটার এলাকা। নদীর দু’পাড়ে দাঁড়িয়ে সব ধর্মের নারী-পুরুষ, শিশু, কিশোর এ দৃশ্য উপভোগ করেন। নৌ শোভাযাত্রা শেষে সন্ধ্যায় ছোট যুমনা নদীর দহের ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এর মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

নওগাঁয় নৌকা শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন

আপডেট সময় : ০৩:১২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪