ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

নওগাঁয় বাজারে টাস্কফোর্সের অভিযান ৭ ব্যবসায়ীর ৪ হাজার টাকা জরিমানা

নওগাঁয় বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স এর অভিযানে ৭জন ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নওগাঁ পৌর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। বাজার মনিটরিংয়ে নেতৃত্বদেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এইচ ইরফান উদ্দিন।

এসময় নিত্যপণ্যের মধ্যে সবজি, চাল, মাছ, ডিম ও মুরগি এবং মাংস বাজারে তদারকি করা হয়। টিমের সদস্যরা মূল্য তালিকা টানানোসহ পণ্য ক্রয়-বিক্রয়ের রশিদ খতিয়ে দেখেন। এসময় মূল্য তালিকা সঠিকভাবে না টানানো ও যথাযথভাবে না লেখা এবং সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়।

নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এইচ ইরফান উদ্দিন বলেন, দ্রব্যমূল্যে উর্ধ্বগতির বাজার নিয়ন্ত্রন করার জন্য টাস্কফোর্স এর অভিযান পরিচালনা করা হয়। পণ্যের ক্রয়-বিক্রয়ের রশিদ খতিয়ে দেখা, মূল্য তালিকা সঠিকভাবে না টানানো ও যথাযথভাবে না লেখা এবং সংরক্ষণ না করা ৭জন ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। আগামীতে এ অভিযান অব্যহৃত থাকবে বলে জানান তিনি।
এসময় নওগাঁ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মো. বায়েজিদ আলম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ, কনজুমার অ্যাসোসেয়িশেন অব বাংলাদেশ (ক্যাব) এর জেলা সভাপতি আজাদুল ইসলাম, জেলা কৃষি বিপনন অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ ও শিক্ষার্থীসহ অন্যান্য দপ্তরে কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজারে অভিযান ও জরিমানা করছেন। যদিও এসব অভিযানের কোনো সুফল বাজারে পাওয়া যাচ্ছে না।

নিউজ২১/রি.

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

নওগাঁয় বাজারে টাস্কফোর্সের অভিযান ৭ ব্যবসায়ীর ৪ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:৪৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪