ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

নওগাঁয় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ টায় শহরের মুক্তির মোড় ছাত্র সমাজ ও স্থনীয় এলাকাবাসীর উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নবীর দুশমনের গালে গালে, ‘জুতা মারো তালে তালে’, ‘সাবিলুনা কাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ, বিশ্বনবীর অপমান, ‘সইবে না রে মুসলমানসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এছাড়াও মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘বিশ্বনবী আমার প্রাণ, তাইতো আমি মুসলমান‘, আল্লাহর এই দুনিয়ায়, ‘শাতিমে রাসুলের (সা) ঠাঁই নাই,’ ‘নবীর আদেশে চলবো, সব জুলুমাত রুখবো,’ বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয়, মুনাফিক তুমি নবীজির দুশমনসহ বিভিন্ন পোস্টার দেখা যায়।
মো: সজ্জাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মো: আব্দুল্লাহ তিনি বলেন, মানবতার শ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (স:) কে অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। যারা এসব করে তারা উগ্র।
মো: আতিকুর রহমান সুমন বলেন, রাসুলুল্লাহ (স:) পৃথিবীর ১৭০ কোটি মুসলিমের শ্রদ্ধা এবং ভালোবাসার পাত্র। তাঁর অবমাননায় আমরা ব্যথিত হই। তাই যতবারই আল্লাহর রাসুলকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা হবে আমরা এর প্রতিবাদ জানাবো।
বক্তারা এসব ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

নওগাঁয় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৮:১৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪