ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

কোটালীপাড়ায় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে কোটালীপাড়া উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবু তাহের আল হেলাল, ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ কালু, ইউপি সচিব রমনী রায়, সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল ও রনী আহমেদ।
এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, সদস্য, গ্রাম পুলিশ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার বলেন, একজন শিশু জন্ম নিবন্ধনের মাধ্যমে সে যেমন রাস্ট্রের নাগরিকত্বের পাশাপাশি সকল সুযোগ-সুবিধাগুলো পায় তেমনি মৃত্যুর আগে একজন ব্যক্তি যে সুবিধাগুলো পেত মৃত্যু নিবন্ধন করা হলে ওই সুবিধাগুলো অন্য একব্যক্তি দ্রুত পেতে পারে। দ্রুত সময়ের মধ্যে সঠিকভাবে জন্মমৃত্যু নিবন্ধন প্রয়োজন।
তাছাড়া একটি রাষ্ট্র পরিচালনার জন্য অনেক তথ্যের প্রয়োজন। জন্ম-মৃত্যু নিবন্ধনের জন্য প্রতিটি ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক সচেতনতা ক্যাম্পিংসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

কোটালীপাড়ায় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

আপডেট সময় : ০৭:২০:১১ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪