ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

যানজট নিরসনে পুলিশকে ৬টি রোড ডিভাইডার দিলো নওগাঁ পিপলস্ সিটি

 নওগাঁ শহরের বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশকে ৬টি রোড ডিভাইডার উপহার দিয়েছে ‘নওগাঁ পিপলস্ সিটি’ নামে এক আবাসন কোম্পানী। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের জজ কোর্টের সামনের সড়কে পুলিশ সুপার কুতুব উদ্দীন এর কাছে এসব রোড ডিভাইডার হস্তান্তর করেন কোম্পানীটির ব্যবস্থ্যাপনা পরিচালক কাজী মহিউদ্দীন আলমগীর।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আহসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, ট্রাফিক বিভাগের পরির্দশক মুহাম্মদ আফজাল হোসেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকীসহ ট্রাফিক বিভাগের বিভিন্ন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

নওগাঁ পিপলস্ সিটির ব্যবস্থ্যাপনা পরিচালক কাজী মহিউদ্দীন আলমগীর বলেন, ৫ই আগস্টের পর সড়কে শৃঙ্খলা ফেরাতে এক প্রকার হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশরা। শহরের বিভিন্ন পয়েন্টে যানজট বিগত দিনের তুলনায় অনেকাংশেই বেড়েছে। এই মুহুর্তে কিছু রোড ডিভাইডার কাজে লাগানো গেলে যানজট কিছুটা হলেও কমবে। সেই চিন্তাধারা থেকেই জনদুর্ভোগ কমাতে আমরা ৬টি রোড ডিভাইডার জেলা পুলিশকে উপহার দিয়েছি। যানজট নিরসনে সুষ্পষ্ট রোডম্যাপ তৈরীতে কাজ করছেন পুলিশ সুপার। শীঘ্রই যানজটমুক্ত একটি সুন্দর শহর আমরা দেখবো বলে আশাবাদী। প্রয়োজনে আগামীতে জেলা পুলিশকে আরো রোড ডিভাইডার দিয়ে সহযোগীতা করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

যানজট নিরসনে পুলিশকে ৬টি রোড ডিভাইডার দিলো নওগাঁ পিপলস্ সিটি

আপডেট সময় : ০৩:৪২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪