ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

রূপগঞ্জে ছাত্রদল নেতার হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ও কবি নজরুল কলেজের ছাত্র জাইদুল ইসলামের খুনীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন পূর্বক বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন- নিহত জাইদুল ইসলামের মা পুষ্প বেগম, মামা নুর মোহাম্মদ, দীল মোহাম্মদ, মোহাম্মদ আলী, রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম, শ্রমিকদল নেতা সাইদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গত ৫ আগষ্ট রাতে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক জাইদুল ইসলামকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে পাকুন্ডা এলাকায় গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে একটি পরিত্যক্ত পুকুরে ফেলে কচুরিপানা দিয়ে লাশ ডেকে রাখে।

এ ঘটনায় নিহতের মা পুষ্প বেগম বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। লাশ দাফনের ৪৮দিন পর গত সোমবার নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে রূপগঞ্জের সোনাব গ্রামের সামাজিক কবরস্থান থেকে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করে। মামলা তুলে নেয়ার জন্য আসামিরা প্রতিনিয়ত হুমকি-ধামকি প্রদান করছে বলেও নিহতের মা পুষ্প বেগম জানান। অবিলম্বে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

রূপগঞ্জে ছাত্রদল নেতার হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০২:৩৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪