ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

সিরাজগঞ্জে এ বছরে বন্যা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: পাউবো

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জের দুইটি পয়েন্টে যমুনার পানি ৬২ ও ৬৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে পানি বাড়লেও তা বিপৎসীমার অনেক নিচে আছে। তাই সিরাজগঞ্জে এ বছরে আর বন্যা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই নেই বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান দৈনিক সমাচারকে এ কথা জানান।

তিনি বলেন, আজ সকাল ৬টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫২ মিটার। গত ২৪ ঘণ্টায় ৬২ সেন্টিমিটার বেড়ে নদীর পানি বিপৎসীমার ২৩৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২ দশমিক ৯০ মিটার)। অপরদিকে, কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২৭ মিটার। এই পয়েন্টে ২৪ ঘণ্টায় ৬৩ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ২৫৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)।
শেখ মাহবুব সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

সিরাজগঞ্জে এ বছরে বন্যা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: পাউবো

আপডেট সময় : ০৯:৪৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪