ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

ফেনীর ফুলগাজীতে যৌথবাহিনীর অভিযানে আনোয়ার হোসেন টিপু নামে এক ব্যক্তি গ্রেপ্তার

ফেনীর ফুলগাজীতে যৌথবাহিনীর অভিযানে আনোয়ার হোসেন টিপু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার আমজাদহাট ইউনিয়নের উত্তর তারাকুছা মীরু চেয়ারম্যানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনোয়ার হোসেন টিপু সাবেক ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য ও আমজাদহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন টিপুর তিন ভাইয়ের মধ্যে মীর হোসেন মীরু আমজাদহাট ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, মারুফ পারভেজ তুহিন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং শাহাদাত হোসেন লিটন ইউনিয়ন যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ৫ আগস্ট সরকার পতনের পর তারা আত্মগোপনে চলে যান। তারপর থেকে শাহাদাত হোসেন লিটনের সীমান্তের চোরাচালান ও মাদক কারবারের নেতৃত্ব দেন বড় ভাই টিপু।

সূত্র জানায়, আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আনোয়ার হোসেন টিপুকে চলতি বছরের ২ মে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

যৌথবাহিনী সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্ত্রাসী মো. আনোয়ার হোসেন টিপুকে ৬টি ককটেল ও ৬টি তারকাঁটাযুক্ত লাঠিসহ গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, গ্রেপ্তার টিপুর বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

ফেনীর ফুলগাজীতে যৌথবাহিনীর অভিযানে আনোয়ার হোসেন টিপু নামে এক ব্যক্তি গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:২০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪