ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

কোটালীপাড়ায় সরকারি জায়গা দখল করে মাছ চাষ বন্ধ করলেন ইউএনও

সরকারি একশত বিশ বিঘা জমিতে বানা ও জাল দিয়ে আটকিয়ে মাছ চাষ বন্ধ করে দিয়েছে কোটালীপাড়া উপজেলা প্রশাসন। অপসারণ করা হয় পানির প্রবাহ বন্ধ করে মাছ চাষের জন্য অবৈধভাবে দেওয়া বানা ও নেট।

আজ রবিবার উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা গ্রামে অভিযান চালিয়ে সরকারি গোচারণ ভূমি ও খালের বানা ও জাল অপসারণ করে অবৈধভাবে মাছ চাষ বন্ধ করে দেয় উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, কোটালীপাড়া থানা পুলিশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাগেছে, সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা খালে বানা দিয়ে দীর্ঘদিন ধরে খালসহ লাটেঙ্গা গোচারণভূমিতে মাছ চাষ করে আসছিল এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বানা ও নেট অপসারণ করে খালের প্রবাহ ফিরিয়ে আনেন। এসময় এখান থেকে কিছু মাছ ধরে খালে অবমুক্ত করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, আমাদের চলমান কাজের অংশ হিসেবে আজ সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা খালের বানা দিয়ে মাছ চাষ করে পানির প্রবাহ বন্ধ করার কারণে আমরা বানাটি সম্পূর্ণরুপে কেটে দিয়েছি। এখানে প্রায় ১শত২০ বিঘার মতো আমাদের সরকারি জমি রয়েছে। এই জমি থেকে এলাকাবাসী মাছ ধরে খাবে বা বিক্রি করবে। এই মাছ ধরতে যদি কেউ বাঁধা সৃষ্টি করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, উপজেলার কোন খালে যদি কেউ বাঁধ, বানা বা জাল দিয়ে পানির প্রবাহ বন্ধ করে মাছ চাষ করে তাহলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

কোটালীপাড়ায় সরকারি জায়গা দখল করে মাছ চাষ বন্ধ করলেন ইউএনও

আপডেট সময় : ০৪:১২:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪