ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

কোরআন শিখতে যাওয়া ৪ শিশু মাইক্রোবাসের চাপায় নিহত

কোরআন পড়া শেষে মসজিদ থেকে ফেরার সময় মাইক্রোবাসের ধাক্কায় চার শিশু নিহত ও একজন আহত হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক কয়েক ঘন্টা অবরোধ রাখে বিক্ষুব্ধ জনতা।

নিহতরা হলেন শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের মো. হানিফের মেয়ে মিম (১২), একই গ্রামের পালন শেখের দুই মেয়ে তানজিলা (১১) ও মারিয়া(১৩)। এবং হেলাল উদ্দিনের মেয়ে যুথি (১২)।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে ৪ শিশু কুষ্টিয়া–রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হবার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জলাশয়ে উল্টে পরে যায় । এতে ঘটনাস্থলে একজন ও কুষ্টিয়া সদর হাসপাতালে নেবার পর তিন শিশু মারা যায়।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন, মাইক্রোবাসের ধাক্কায় চার শিশুর মৃত্যুর প্রতিবাদে কুষ্টিয়া–রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরবর্তীতে তাদেরকে বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

কোরআন শিখতে যাওয়া ৪ শিশু মাইক্রোবাসের চাপায় নিহত

আপডেট সময় : ১০:০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪