ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

কুষ্টিয়ায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর সর্দারপাড়া গ্রামে মঙ্গলবার বেলা বিকেলে নিখোঁজ শিশুর মরদেহ বুধবার দুপুরে বাড়ির পাশের জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে।

নিহত শিশু শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর সর্দারপাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে সিদরাতুল মুনতাহা (৩)।

নিহতের বাবা সিরাজুল ইসলাম জানান, বাড়ির পাশের ইটভাটায় তিনি চাকরি করেন। প্রতিদিন তার মেয়ে সিদরাতুল মুনতাহা তার কাছেই থাকতো। মঙ্গলবার বিকেলের দিকে ভাটা থেকে দিনমজুর নিয়ে বাড়ির পাশের জলাশয়ের কচুরিপানা পরিস্কার করান তিনি। ভাটা থেকে বাড়িতে দিনমজুর নিয়ে ফেরার সময় মেয়ে সাথে ছিলো কি-না সেটা তিনি খেয়াল করেননি। পরবর্তীতে মুনতাহাকে খুঁজে পাওয়া না গেলে মাইকিং করানো হয়। এবং ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হলে বাড়ির আশেপাশের জলাশয়ে তল্লাশি চালিয়ে তার মেয়েকে খুঁজে পাওয়া যায়নি। বুধবার বাড়ির পাশের কচুরিপানা পরিস্কার করানো জলাশয়ে তার মেয়ের মরদেহ ভেসে ওঠে বলে জানান তিনি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকিবুল ইসলাম জানান, দুই বছরের শিশুর মরদেহ জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে। ছোট শিশু যেকোনভাবে পানিতে পরে গিয়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। শিশুর অভিভাবক মরদেহ ময়নাতদন্ত করাতে না চাইলে তাদের আদালতের মাধ্যমে মরদেহ দাফনের অনুমতি আনার জন্য বলা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

কুষ্টিয়ায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:৫৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪