ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে দেবর, ভাবী ও বউমার মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের সুরাপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে দেবর,ভাবী ও বউমার মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে সুরাপাড়া মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন পোড়াহাটি ইউনিয়নের সুরাপাড়া গ্রামের মৃত খোরশেদ মোল্লার ছেলে মকছেদ আলী ওরফে আঙ্গার আলী (৬০), আঙ্গার আলীর বড় ভাই মুকাদ্দেস আলীর স্ত্রী হাসিনা খাতুন (৬২) ও আঙ্গার আলীর চাচাত ভাইয়ের ছেলে জুলহাক হোসেনের স্ত্রী রেশমা খাতুন (২৮)।

ঝিনাইদহ ফায়ার স্টেশনের কর্মকর্তা তানভীর হাসান জানান, রোববার বিকেলে ঝড়-বৃষ্টিতে মোকছেদ মোল্লার বাড়ির পেছনে বিদ্যুতের তারের ওপর একটি পেঁপে গাছ ভেঙে পড়ে। সেসময় মোকছেদ তারের ওপর থেকে গাছ সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এরপর সারারাত পরিবারের সদস্য ও প্রতিবেশিরা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে সকালে সাড়ে ১১টার দিকে বাড়ির পেছনে মোকছেদ মোল্লার মরদেহ দেখতে পায়। পরে ওই তার থেকে মোকছেদকে সরাতে তার গায়ে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন রেশমা খাতুন ও হাসিনা বেগম। স্থানীয়রা আহত দুজনকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার জানান, হাসপাতালে আসার আগেই রেশমা ও হাসিনা মারা যায়।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, সুড়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে দেবর, ভাবী ও বউমার মৃত্যু

আপডেট সময় : ১২:২১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪