ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা ও শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

নওগাঁয় ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে মত বিনিময় সভা করেছে ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আজ দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজশাহী থেকে আসা বিভাগীয় সমন্বয়ক প্রতিনিধি দলের প্রধান মাহিন সরকার, সমন্বয়ক কুররাতুল আইন কানিজ, সাইফুল ইসলাম, মাসুদ রানাসহ নিহত পরিবারের সদস্যরা ও আহতরাও বক্তব্য দেন।

এ সময় সমন্বয়ক মাহিন সরকার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এখন ছাত্র-জনতার ঐক্য ধরে রাখতে হবে এবং তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনোভাবেই ঐক্য নষ্ট করা যাবে না। রাষ্ট্রের সংস্কার প্রয়োজন, এজন্য অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিহত ও আহত পরিবারের মধ্য থেকে কর্মসংস্থানের ব্যবস্থাসহ এই সরকারকে আহতদের বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসার দাবিও জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা ও শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আপডেট সময় : ১১:৩৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪