ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

লোহাগাড়ায় পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নস্থ ঘোনা পাড়ায় আবু তাওসিফ (১৪) নামে ৮ম শ্রেণিতে পড়–য়া এক শিক্ষার্থী পুকুরের পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪ টায় উক্ত ঘটনাটি ঘটেছে।

বিষয়টি শিক্ষার্থীর চাচা ও ইউপি সদস্য কাউছার উদ্দীন নিশ্চিত করেছেন। নিহত তাওসিফ পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। সে পদুয়া ইউনিয়নের তেওয়ারীখিল এলাকার মোঃ হেলাল উদ্দীনের পুত্র।
নিহতের তাওফিসের চাচা কাউছার উদ্দীন জানান, গত ৬ সেপ্টেম্বর বিকেলে আমিরবাদ ঘোনা পাড়ায় খালার বাড়িতে বেড়াইতে যায় তাওসিফ। ঘটনার দিন তাওসিফ বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করার সময় বন্ধুদের অজান্তে পানিতে ডুবে যায়। তাতে তার মৃত্যু ঘটে। ওই সময় খেলাচ্ছলে থাকা তার বন্ধুরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। কিছুক্ষণ পর তার মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করে স্থানীয়রা। উদ্ধারের পর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার পূর্বেই তাওসিফ মারা গেছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, ঘটনা সম্পর্কে কেউ তাঁকে অবগত করেননি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

লোহাগাড়ায় পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০৪:২৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪