ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে

শহিদ মিনারে ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগের সংঘর্ষ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

মাদারীপুরের রাজৈরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহিদ মিনারে  ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটের পরে উপজেলা চত্বরের কেন্দ্রীয় শহিদ মিনারে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানায়, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দি আহমেদ মোল্লার অনুসারী রাজৈর উপজেলার ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম তার সঙ্গীদের নিয়ে শহিদ মিনারের বেদীতে ফুল দিতে উঠে । একই সময় শাজাহান খান এমপির অনুসারী পৌর ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলামও তার সঙ্গীদের  নিয়ে ফুল দিতে শহিদ মিনারের বেদীতে ওঠেন। এ সময় জাহিদ হাসান মুকিমের সঙ্গে রবিউল মোল্লার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। এ সময় উপস্থিত পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাজাহান খান এমপি অনুসারী পৌর ছাত্রলীগের সভাপতি রবিউল মোল্লা জানান, আমরা আগে শহিদ মিনারে ফুল দিতে উঠলে জাহিদ হাসান মুকিম ও তার সঙ্গীরা বাধা সৃষ্টি করলে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দি আহমেদ মোল্লার অনুসারী রাজৈর উপজেলার ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম জানান, শাজাহান খান এমপির অনুসারীর কিছু লোকজন আমাদের ফুল দিতে বাধা সৃষ্টি করে। এ সময় তাদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়।

রাজৈর থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে তর্কবিতর্ক সৃষ্টি হলে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

শহিদ মিনারে ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগের সংঘর্ষ

আপডেট সময় : ১০:৩৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪