ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নান্দাইলে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে তথ্য প্রতিমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী ‘ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবার গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ’ রোহিঙ্গা ক্যাম্পে অসামান্য অবদানের স্বীকৃতি, BPM পেলেন এসআই মোঃ আজিজুর রহমান তিতাস গ্যাসক্ষেত্রে নতুন তিনটি কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হবে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ক্যাটরিনা কাইফের চেহারা নিয়ে মন্তব্য, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ সাজেকে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ৬ পর্যটক আটক রুমিন ফারহানা: ‘যেকোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারে আবার ঢুকতেও পারে’

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নান্দাইলে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে তথ্য প্রতিমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬ : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। মিছিলে নেতৃত্ব দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।
বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে স্থানীয় নতুন বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে আরও উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির, পৌর বিএনপি নেতা হাসনাত মাহমুদ তালহা, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমরান সরকার এবং সদস্য সচিব খায়রুল ইসলাম শুভসহ দলীয় নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নান্দাইলে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে তথ্য প্রতিমন্ত্রী

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নান্দাইলে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৭:২৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬