ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারত বাংলাদেশি পাটপণ্যে নতুন শুল্ক আরোপ করেছে যুবদলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় নির্দেশনা জারি দুই বছর পর পুরোনো দরপত্রে গাছ কাটার তোড়জোড় সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন জাবি অধ্যাপক নাহরিন কবির কলমের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাহিত্য-সংস্কৃতির মিলনমেলা সালমান মুক্তাদিরকে মিথ্যাবাদী বললেন আবিদুল ইসলাম খান সম্পদ বিবরণী দাখিল না করায় যুবককে তিন বছরের কারাদণ্ড বিএনপি নেতাদের দখলবাজিতে সরকারের ব্যর্থতা: মিয়া গোলাম পরওয়ার চবিতে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থী থানায় সোপর্দ কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু

মডেল মসজিদে খতিবের পদ যুক্ত, বাড়ল ইমাম-মুয়াজ্জিনের বেতন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সরকার মডেল মসজিদে প্রথমবারের মতো খতিবের পদ যুক্ত করেছে। একই সঙ্গে পেশ ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের মাসিক সম্মানি বৃদ্ধি করা হয়েছে। এসব পরিবর্তন নিয়ে মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৬ জারি করা হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয় নতুন নীতিমালার প্রজ্ঞাপন জারি করে। ২৪ সেপ্টেম্বর এটি গেজেট আকারে প্রকাশিত হয়, যার মাধ্যমে জেলা ও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা নীতিমালা, ২০২১ বাতিল করা হয়।

নতুন নীতিমালায় প্রতিটি মডেল মসজিদের জন্য একজন খতিবের পদ রাখা হয়েছে। খতিব চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন এবং সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৬৫ বছর নির্ধারণ করা হয়েছে। তবে খতিবের বেতন-ভাতা সরকার বহন করবে না।

পেশ ইমামের মাসিক সম্মানি ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার, মুয়াজ্জিনের ১০ হাজার থেকে ১৫ হাজার এবং খাদিমের ৭ হাজার ৫০০ টাকা থেকে ১২ হাজার টাকা করা হয়েছে। পেশ ইমামের সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়স ৩৫ বছর এবং মুয়াজ্জিন, খাদিম ও নিরাপত্তা প্রহরীর ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।

নতুন নীতিমালায় মসজিদ ব্যবস্থাপনা কমিটিকে পরিচালনার ক্ষেত্রে সব নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে। কর্মীরা প্রতি মাসে সর্বোচ্চ চারদিন সাপ্তাহিক ছুটি এবং বছরে ২০ দিন নৈমিত্তিক ছুটি পাবেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ভারত বাংলাদেশি পাটপণ্যে নতুন শুল্ক আরোপ করেছে

মডেল মসজিদে খতিবের পদ যুক্ত, বাড়ল ইমাম-মুয়াজ্জিনের বেতন

আপডেট সময় : ০৯:০০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬