চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যাওয়ার অভিযোগের প্রেক্ষাপটে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়েছে। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম)।
অভিযানের সময় পুলিশ সুপার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সন্ত্রাসীদের কার্যকলাপ সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। তিনি এক রিকশাচালকের সঙ্গে আলাপ করেন, যিনি জানান যে, র্যাবের অভিযান শুরু হওয়ার পর থেকে এলাকায় অপরিচিত কেউ আসে না।
রিকশাচালক বলেন, "এখানে বসবাস করে গরু পালন করতে পারি। চাষাবাদ করতে পারি। তাই এখানে বসবাস করি।" পুলিশ সুপার মাসুদ তখন বলেন, "সন্ত্রাসী বাহিনী কই? তোমাদের এখানে আসে না সন্ত্রাসীরা।"
এসপি মাসুদ বিভিন্ন বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে জানতে চান। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা তাকে সহযোগিতা করেন।
প্রতিনিধির নাম 
























