ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি সংকটের কারণে কোনো কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে এসপি মাসুদের নেতৃত্ব ডেঙ্গু মোকাবেলায় কনটেন্ট ক্রিয়েটরদের সহযোগিতা চায় স্বাস্থ্য মন্ত্রণালয় বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবি গণপূর্ত প্রতিমন্ত্রীর ইউপি নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: নির্বাচন কমিশনার সানাউল্লাহ আগামী বছরের মার্চে নেপাল সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল মক্কা প্রতিরক্ষা জোটে নতুন দেশ যুক্ত হওয়ার সম্ভাবনা: পাকিস্তানের সেনাবাহিনী মোহাম্মদপুরে চাপাতি দিয়ে ব্যবসায়ীর মোটরসাইকেল ও টাকা ছিনতাই মিরপুর বিভাগের ডিসি মোস্তাক সরকার টানা ৬ মাস শ্রেষ্ঠ ডিসি নির্বাচিত ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল ইসলাম প্রত্যাহার, অডিও ভাইরাল

বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবি গণপূর্ত প্রতিমন্ত্রীর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এক বিশেষ সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জু। সভাটি জেলার সার্বিক আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি কার্যক্রমে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে আয়োজন করা হয়।

সভায় প্রতিমন্ত্রী জানান, আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে বরিশালে একটি ক্যানসার হাসপাতাল চালু করার লক্ষ্য রয়েছে। এছাড়া ডিসেম্বরের মধ্যে নবথিয়েটারের কাজ শেষ করার পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, অন্যান্য উন্নয়ন প্রকল্পের কাজও গুরুত্ব দিয়ে তদারকি করা হচ্ছে। ইতোমধ্যে পাঁচটি প্রকল্প পরিদর্শন করে সংশ্লিষ্ট ঠিকাদারদের সঙ্গে আলোচনা করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের কালক্ষেপণ বরদাশত করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নকাজের গুণগত মান বজায় রাখার বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন এমপি। জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জু।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকটের কারণে কোনো কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ

বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবি গণপূর্ত প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০৬:১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬