ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার মাঠ প্রশাসনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা প্রদান নিশ্চিত করতে বদ্ধপরিকর।
তিনি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণের সেবায় আন্তরিকতার সাথে নিয়োজিত থাকার নির্দেশ দেন। ভূমি প্রতিমন্ত্রী বলেন, এই সরকারের প্রশাসন শাসকের ভূমিকায় থাকবে না, বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারদের সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সেবা করার লক্ষ্য উল্লেখ করে বলেন, সফলভাবে দায়িত্ব পালনের জন্য সকলকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষ এই দেশের প্রকৃত মালিক এবং সরকারি কর্মচারীদের মনে রাখতে হবে যে তারা জনগণের সেবক। দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ সভাপতিত্ব করেন এবং সকল বিভাগের বিভাগীয় কমিশনার ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 





















