প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর স্থগিত করে আগামী ১ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। পূর্বে সফরটি ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবুল করিম সফরসূচি পুনর্নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী সফরের প্রস্তুতি নিশ্চিত করতে সরকারের সব দপ্তর সমন্বিতভাবে কাজ করছে।
নতুন তারিখ নির্ধারিত হলেও প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক প্রস্তুতি অব্যাহত রয়েছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী পরশুরামের ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ের ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প’-এর উদ্বোধন করবেন। এরপর ফুলগাজীর শ্রীপুর এলাকায় নিজ নানার বাড়িতে যাওয়ার কথা রয়েছে।
দুপুরে ফুলগাজী ডাকবাংলোতে নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে তিনি ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। জনসভাস্থল থেকে প্রধানমন্ত্রী বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির উদ্বোধন করবেন।
প্রতিনিধির নাম 





















