চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট হিসেবে এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন আরবি বিভাগের গ্রেড-১ অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল চৌধুরী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাসহ অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল চৌধুরীকে আজ থেকে পরবর্তী এক বছরের জন্য তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট নিয়োগ করা হয়েছে।
নিয়োগ পাওয়ার পর অধ্যাপক ড. ইসমাইল চৌধুরী বাসসকে বলেন, “উপাচার্য আমাকে একটি প্রশাসনিক দায়িত্ব দিয়েছেন। আমি নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালনের চেষ্টা করব।”
এর আগে দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মান্নানকে তার অনুরোধের পরিপ্রেক্ষিতে গত ৩১ আগস্ট সোহরাওয়ার্দী হলের প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল চৌধুরী ১৯৯৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং ১৯৯৫ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ২০০২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে বিভিন্ন পদে উন্নীত হন।
প্রতিনিধির নাম 
























