ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্রান্সের তিন সিনেটরের সঙ্গে শামা ওবায়েদের বৈঠক নবীজি (সা.) এর শিক্ষা: মানবতার কল্যাণে অঙ্গীকার সংসদে বক্তব্যে সতর্ক থাকার আহ্বান হুইপ নিজানের পানিসম্পদমন্ত্রী এ্যানির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে আলোচনা: বিমানমন্ত্রী ইয়েমেন সরকারের ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার, হুথিদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কক্সবাজারে আইনজীবীর ছবিতে জুতা নিক্ষেপ: ১৪ জনের বিরুদ্ধে মামলা রংপুর অভিমুখে লংমার্চের প্রস্তুতি নিচ্ছে ১১ দলীয় ঐক্য শিক্ষকের জোরপূর্বক পদত্যাগপত্রের বৈধতা নেই: হাইকোর্টের রায়

রংপুর অভিমুখে লংমার্চের প্রস্তুতি নিচ্ছে ১১ দলীয় ঐক্য

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য আগামী ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চের আয়োজন করছে। এই কর্মসূচি ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে রংপুর জিলা স্কুলে সমাপনী সমাবেশের মাধ্যমে শেষ হবে। পথে পাঁচটি জেলায় পাঁচটি পথসভা অনুষ্ঠিত হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি জানান, লংমার্চের উদ্বোধনী সভা সকাল ৮টা পর্যন্ত চলবে। এরপর গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পথসভা অনুষ্ঠিত হবে।

হামিদুর রহমান আযাদ বলেন, বিরোধী দলের ছয় দফা দাবি এখন সাত দফায় পরিণত হয়েছে। নতুন করে দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধের দাবি যুক্ত হয়েছে। তিনি সরকারের প্রতি জ্বালানি সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার গত ছয় মাসে সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সের তিন সিনেটরের সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

রংপুর অভিমুখে লংমার্চের প্রস্তুতি নিচ্ছে ১১ দলীয় ঐক্য

আপডেট সময় : ০৬:৫২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬