বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল হৃদযন্ত্রের সুস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক কার্ডিয়াক চিকিৎসাসেবা সহজলভ্য করার লক্ষ্যে মাসব্যাপী বিশেষ কর্মসূচি আয়োজন করেছে।
২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবসে আয়োজিত অনুষ্ঠানে ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের সাফল্য, কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারি বিভাগের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক অধ্যাপক ডা. হাসিনা বানু অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, “ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের দক্ষ চিকিৎসক দল, আধুনিক অবকাঠামো ও সর্বাধুনিক প্রযুক্তি প্রমাণ করে যে উন্নতমানের কার্ডিয়াক চিকিৎসাসেবা এখন দেশের মাটিতেই পাওয়া সম্ভব।” তিনি আরও উল্লেখ করেন, দেশের ভেতরেই এ ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত হওয়ায় রোগীদের বিদেশে চিকিৎসার জন্য যাওয়া এবং এর সঙ্গে যুক্ত বিপুল ব্যয় থেকে সাশ্রয় হবে।
অধ্যাপক ডা. হাসিনা বানু বলেন, “বাংলাদেশে হৃদরোগে আক্রান্তদের বেশিরভাগই বংশগত কারণে ঝুঁকিতে থাকেন। তাই চিকিৎসক হিসেবে সাধারণ মানুষকে সচেতন করা আমাদের দায়িত্ব।”
অনুষ্ঠানে ইউনাইটেড হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক নিজামুদ্দিন হাসান রশিদ বাংলাদেশের স্বাস্থ্যসেবায় ইউনাইটেড গ্রুপের অঙ্গীকার তুলে ধরেন। মাসব্যাপী হৃদরোগ সচেতনতা কার্যক্রমের শুরু হয় ‘The 100 KM Walking Challenge’ কর্মসূচির মধ্য দিয়ে, যেখানে রোগী ও স্বজনদের জন্য কার্ডিয়াক স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ রাখা হয়েছে।
প্রতিনিধির নাম 


















