ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের ব্যয় বেড়ে ১৬ হাজার কোটি, আসিফের বিরুদ্ধে অভিযোগ আসিফ মাহমুদ দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন রাশেদ খান মেঘনা পেট্রোলিয়ামে চাকরির সুযোগ, আবেদন শুরু কালিয়াকৈরে যুবলীগের ঝটিকা মিছিল, যুবদলের পাল্টা প্রতিবাদ মিছিল আসিফ মাহমুদ: দুদককে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন নাজমুজ্জামান ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক বিএনপি কোনো ‘বট বাহিনী’ পরিচালনা করে না: তথ্য প্রতিমন্ত্রী জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান পদত্যাগ করেছেন তারেক রহমান ইতিহাসের কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী

কালিয়াকৈরে যুবলীগের ঝটিকা মিছিল, যুবদলের পাল্টা প্রতিবাদ মিছিল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঝটিকা মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদে একই এলাকায় পাল্টা মিছিল করেছে কালিয়াকৈর পৌর যুবদলের নেতাকর্মীরা।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগের নেতাকর্মীরা হঠাৎ করে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে মিছিল শুরু করেন। মিছিলটি প্রায় পাঁচ মিনিট স্থায়ী ছিল এবং পরে অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

মিছিলে নেতৃত্ব দেন কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খাত্তাব মোল্লা। মিছিল শেষে নেতাকর্মীরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন।

এদিকে, যুবলীগের মিছিলের খবর ছড়িয়ে পড়লে কালিয়াকৈর পৌর যুবদলের শতাধিক নেতাকর্মী প্রতিবাদ মিছিল বের করেন। তারা যুবলীগের নেতাকর্মীদের সড়কে মিছিল করার প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি না করার জন্য সতর্ক করেন।

কালিয়াকৈর পৌর যুবদলের সদস্যসচিব আমজাদ হোসেন বলেন, যুবলীগের কিছু নেতাকর্মী সড়কে এসে মিছিল করেছে। এর প্রতিবাদে আমাদের নেতাকর্মীরা মিছিল করেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করেছিল, তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। বিএনপি তাদের প্রতিবাদ করতেই পারে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের ব্যয় বেড়ে ১৬ হাজার কোটি, আসিফের বিরুদ্ধে অভিযোগ

কালিয়াকৈরে যুবলীগের ঝটিকা মিছিল, যুবদলের পাল্টা প্রতিবাদ মিছিল

আপডেট সময় : ১০:০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬