ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

গুরুতর অসুস্থ অভিনেতা, খেতেও পারছেন না—জানালেন স্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৩৩৯ বার পড়া হয়েছে

গুরুতর অসুস্থ অভিনেতা, খেতেও পারছেন না—জানালেন স্ত্রী

একসময় টেলিভিশন নাটক ও সিনেমায় নিয়মিত অভিনয় করেছেন তারিকুজ্জামান তপন। কমেডি চরিত্রে তার স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়। কিন্তু হঠাৎ জীবনের ছন্দপতন। তার শরীরে বাসা বেধেছে জটিল ব্যাধি ক্যানসার। শারীরিক অবস্থা বর্তমানে গুরুতর। এখন তিনি রাজধানীর আফতাবনগরের বাসায় শয্যাশায়ী অবস্থায় চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন অভিনেতার স্ত্রী সাবিনা হেলেন।

তিনি জানান, খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত তপন। গত ডিসেম্বরে তার এই রোগ ধরা পড়ে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, ক্যানসারটি ইতিমধ্যে চতুর্থ পর্যায়ে পৌঁছে গেছে। এখন পর্যন্ত তাঁকে তিনটি কেমোথেরাপি দেওয়া হয়েছে।

স্বামীর বর্তমান শারীরিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে সাবিনা হেলেন বলেন, ‘কিছুই খেতে পারেন না। সারাক্ষণ বমি হয়। শরীরে প্রচণ্ড ব্যথা।’

NEWS21
NEWS21

চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে আর্থিকভাবে ভেঙে পড়েছে পরিবার। সাবিনা হেলেন জানান, ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাতে গিয়ে তাঁরা হিমশিম খাচ্ছেন। সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি) ভর্তি করানোর চেষ্টা করা হলেও শয্যা না থাকায় তা সম্ভব হয়নি।

সরকার ও শিল্পী সমাজের সহায়তার আশায় দিন গুনছে পরিবারটি। সাবিনা হেলেন বলেন, ‘চিকিৎসা করানোর সামর্থ্য আমাদের নেই। আমরা সরকারের সহযোগিতা চাই। আপনাদের মাধ্যমে সবার কাছে সাহায্যের আবেদন করছি।’

তপনের অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘যা ছিল অন্ধকারে’। আর টেলিভিশন নাটকের মধ্যে উল্লেখযোগ্য ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

গুরুতর অসুস্থ অভিনেতা, খেতেও পারছেন না—জানালেন স্ত্রী

আপডেট সময় : ০৪:১৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬