ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

অনবরত হাঁচিতে ভুগছেন? জেনে নিন কার্যকর সমাধান

  • NEWS 21 STAFF RAFI
  • আপডেট সময় : ০৩:০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪০৫ বার পড়া হয়েছে

অনবরত হাঁচিতে ভুগছেন? জেনে নিন কার্যকর সমাধান

প্রকৃতিতে বসন্তকাল চলছে। ভোরের দিকে, রাতে এখনও হালকা শীত অনুভূত হচ্ছে। আবার রোদ উঠতেই গরম বোধ হচ্ছে। ঋতু পরিবর্তনের এ সময়ে অনেকেই ঠান্ডা-কাশিতে আক্রান্ত হচ্ছেন। অনেকেরই অনবরত হাঁচি হচ্ছে। একবার হাঁচি শুরু হলে আর থামতে চাইছে না। এমন পরিস্থিতি অনেকের জন্যই বিব্রতকর।

বিশেষজ্ঞদের মতে, হাঁচি হল একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এর মাধ্যমে শরীর কোনও ফরেন বডিকে (যে কোনও বাহ্যিক জিনিস) নাকের মাধ্যমে প্রবেশ করতে বাধা দেয়। ভারতীয় চিকিৎসক ডা. রুদ্রজিৎ পাল অনবরত হাঁচি হলে কী করবেন তা নিয়ে জানিয়েছেন নানা তথ্য।

সমস্যা যখন অ্যালার্জি
অনেকেই অ্যালার্জিতে ভোগেন। তাদের শরীর অত্যন্ত সংবেদনশীল হয়। তাই তারা একটু ধুলো, বালি বা ধোঁয়ার সংস্পর্শে এলেই হাঁচি শুরু হয়ে যায়। এছাড়া পোষা প্রাণীর লোম থেকেও অনেকের অ্যালাার্জি হয়। তখন হাঁচি ষুরু হয়। তাই এই বিষয়টা সবার প্রথমে মাথায় রাখা দরকার।

ভাইরাস থেকেও বিপদ
এখন ইনফ্লুয়েঞ্জার সময়। পাশাপাশি আরও অনেক ভাইরাস ঘুরছে চারপাশে। আর এই সব ভাইরাস বিপদে ফেলতে পারে। তখন সর্দি, কাশি হতে পারে। পাশাপাশি অনবরত হাঁচি হতে পারে।

NEWS21
NEWS21

কী করবেন? 
যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, তাদের হাঁচি শুরু হলে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিঅ্যালার্জিক ওষুধ বা নাকের স্প্রে নিন। এতে সমস্যা কিছুটা কমবে। তবে এমন প্রতিকার নিজের থেকে না নেওয়াই ভালো। আর অবশ্যই এই সময় ধুলো-বালি, দূষণের জায়গা থেকে বেরিয়ে আসুন। তাহলেই হাঁচি থামবে।

তবে যাদের সর্দি, কাশি হয়েছে, তারা ভাপ নিন। স্যালাইন নাকের ড্রপ ব্যবহার করতে পারেন। এই ধরনের ড্রপে সাধারণত কোনও সমস্যা হয় না। তবে যে কোনও ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

যারা ঘন ঘন হাঁচির সমস্যায় ভোগেন তারা এটি প্রতিরোধের কয়েকটি সহজ কৌশল জেনে নিতে পারেন। যেমন-

১. প্রথমত ধুলা, ধোঁয়া এড়িয়ে যেতে হবে
২. রাস্তায় বের হলে মাস্ক ব্যবহার করুন
৩. অতিরিক্ত দূষণ হলে রাস্তায় বের হবেন না
৪. পোষা প্রাণী থেকে দূরে থাকুন
৫. কারও সর্দি, কাশি হলে এড়িয়ে চলুন

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

অনবরত হাঁচিতে ভুগছেন? জেনে নিন কার্যকর সমাধান

আপডেট সময় : ০৩:০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬