ঢাকা ০৭:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

গোবিন্দর পরকীয়ার গুঞ্জনের মাঝেই উঠতি নায়িকাদের নিয়ে সুনীতার কড়া মন্তব্য

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

গোবিন্দর পরকীয়ার গুঞ্জনের মাঝেই উঠতি নায়িকাদের নিয়ে সুনীতার কড়া মন্তব্য

বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন আবারও শিরোনামে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে গোবিন্দর কথিত পরকীয়া নিয়ে প্রকাশ্যে তীব্র সমালোচনা করেছেন সুনীতা। তার মন্তব্যে নতুন করে আলোচনায় এসেছে তারকা ও নবাগত অভিনেত্রীদের সম্পর্কের জটিল সমীকরণ।

NEWS21
NEWS21

মিস মালিনীকে দেওয়া সাক্ষাৎকারে সুনীতা বলেন, ইন্ডাস্ট্রিতে আসা অনেক নবাগত অভিনেত্রীর লক্ষ্য থাকে প্রতিষ্ঠিত তারকাদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করা, যাতে পরিচিতি পাওয়া যায়। এই বাস্তবতাই অনেক সময় বিবাহিত অভিনেতাদের ব্যক্তিগত জীবনকে জটিল করে তোলে।

সুনীতা বলেন, “আমার বাচ্চারা এখন বড় হয়ে গেছে। ওরা এসব নিয়ে মানসিকভাবে অস্থির হয়ে পড়ে। আমি সব সময়ই গোবিন্দকে বলি, এটা তোমার বয়স নয়। আজকাল যারা স্ট্রাগল করতে আসে, তাদের অনেকেরই দরকার হয় এমন একজন ‘সুগার ড্যাডি, যে তাদের খরচ চালাবে। চেহারা তেমন নয়, কিন্তু নায়িকা হতে চায়। তারপর কী ফাঁদে ফেলে, ব্ল্যাকমেল করে।”

এরপর গোবিন্দর বয়স ও পারিবারিক অবস্থানের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘এমন মেয়ের অভাব নেই। কিন্তু তুমি তো বোকা নও। তুমি ৬৩ বছর বয়সী। সুন্দর পরিবার, সুন্দর স্ত্রী আর দুই সন্তান আছে। এই বয়সে এসব করা যায় না। যৌবনে করলে করেছ, তখন ভুল হতেই পারে কিন্তু এখন নয়।’

সুনীতার এই মন্তব্য ইতিমধ্যেই বলিউডে আলোচনার ঝড় তুলেছে। অনেকেই এটিকে তারকাদের সঙ্গে নবাগত অভিনেত্রীদের সম্পর্ক নিয়ে সরাসরি ও স্পষ্ট বক্তব্য হিসেবে দেখছেন।

এর আগে একাধিক সাক্ষাৎকারে সুনীতা দাবি করেছিলেন, গোবিন্দ একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন। যদিও এসব অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছেন অভিনেতা নিজে।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে গোবিন্দ বলেন, ‘অনেক সময় আমরা চুপ থাকলে মানুষ ভাবে আমরা দুর্বল, বা সমস্যাটা আমাদেরই। তাই আজ কথা বলছি। আমাকে জানানো হয়েছে, আমার পরিবারের লোকজনও না বুঝেই এক বড় ষড়যন্ত্রে ব্যবহৃত হতে পারে।’

১৯৮৭ সালে গোবিন্দ ও সুনীতা আহুজার বিয়ে হয়। প্রথমদিকে তাঁরা সম্পর্ক গোপন রেখেছিলেন। ১৯৮৯ সালে কন্যাসন্তান টিনা আহুজার জন্মের পর বিষয়টি প্রকাশ্যে আসে। বহু বছর ধরেই তাঁদের দাম্পত্যে টানাপোড়েনের গুঞ্জন শোনা গেলেও সুনীতা বারবার জানিয়েছেন, তাঁদের বিচ্ছেদের কোনো পরিকল্পনা নেই

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

গোবিন্দর পরকীয়ার গুঞ্জনের মাঝেই উঠতি নায়িকাদের নিয়ে সুনীতার কড়া মন্তব্য

আপডেট সময় : ০৪:০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬