ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়েছে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়েছে

বিএনপি থেকে বহিস্কৃত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের পাশাপাশি ‘মব’ সৃষ্টির অভিযোগ করা হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বকর সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এই অভিযোগ আনা হয়। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে গত শনিবার এই চিঠি পাঠিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে অভিযোগ করা হয়, সরাইলের ইসলামাবাদ গ্রামে জনসমাবেশের আয়োজন করেন রুমিন ফারহানা, যা নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। তাৎক্ষণিকভাবে সমাবেশ ভেঙ্গে দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের ভ্রাম্যমাণ আদালত জুয়েল মিয়া নামে একজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন এবং আঙ্গুল উঁচিয়ে বারবার হুমকি দেন।

চিঠিতে আরও অভিযোগ করা হয়, এ সময় রুমিন ফারহানার সঙ্গে থাকা জুয়েল মিয়াসহ অন্যরা মারমুখী আচরণ করেন। এতে ‘মব’ সৃষ্টি করে বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে হুমকি দেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। চিঠিতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর একটি লিঙ্কও উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, গত শনিবার দুপুরে সরাইলের নোয়াগাও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় আচরনবিধি লঙ্ঘন করে নির্বাচনী সভা করার সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রটের সঙ্গে রুমিন ফারহানার উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

‘নিরপেক্ষ না থাকলে যে কোন আসনে ৫ আগেস্ট ঘটতে পারে’
ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচন সংশ্লিষ্টদেরকে ইঙ্গিত করে ৫ আগস্টের কথা মনে রাখতে বলেছেন। আজ বিকেলে সরাইলের কালীকচ্ছে মতবিনিময়ের সময় তিনি বলেন, আশাকরি প্রশাসন, পুলিশ, কমিশন, সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে। কাউকে ডান চোখ, কাউকে বাম চোখে দেখবেন না। আপনাদের ৫ আগস্টের কথা মনে রাখতে হবে। নিরপেক্ষ না থাকলে সারাদেশে যেমন ৫ আগস্ট হয়েছিল, তেমনি যেকোনো আসনে ৫ আগস্ট ঘটতে পারে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়েছে

আপডেট সময় : ০৩:১৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬