ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ২৭৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক মৎস্য ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা নগদ প্রায় সাত লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় গৃহকর্তার ছেলে আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সোয়া ১টার দিকে আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের লতব্দী সিংগারপুর এলাকায় হাজী সিরাজ মিয়ার বসতবাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। হাজী সিরাজ মিয়া (৪৫) ফজলু হকের ছেলে এবং পেশায় একজন মৎস্য ব্যবসায়ী।

NEW21
NEW21

ভুক্তভোগী হাজী সিরাজ মিয়া জানান, ঘটনার সময় পরিবারের সবাই জেগে ছিলেন। হঠাৎ ১৫ থেকে ২০ জনের একটি মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। ডাকাতরা একে একে বাড়ির সাতটি দরজা ভেঙে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।

তিনি আরও জানান, ডাকাতরা ঘরের বিছানার নিচে ও আলমারিতে রাখা আনুমানিক সাত লাখ টাকা এবং ওয়াল কেবিনেটে সংরক্ষিত প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

ডাকাতির সময় বাধা দিতে গেলে হাজী সিরাজ মিয়ার ছেলে সাইফুল ইসলামকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার

আপডেট সময় : ০৩:৩৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬