ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

চাঁপাইনবাবগঞ্জে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে যুবককে কুপানো হলো

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে যুবককে কুপানো হলো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ কোন্দলের জেরে এক যুবককে বিদ্যুতের পিলারের সঙ্গে বেঁধে এক যুবককে কোপানো হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর ঘাটে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত যুবকের নাম মো. আবু সুফিয়ান সিজু (২৫)। তিনি একই ইউনিয়নের বাজিতপুর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, ছিনতাইকারী দলের সদস্য আবু সুফিয়ান সিজু। অভ্যন্তরীণ কোন্দলের জেরে ওমরপুর ঘাটে এক যুবককে পেটাচ্ছিলেন সিজু। এ সময় তাকে বাধা দিতে আসেন অপর এক যুবক। তাকে গলায় চাকু

NEW21
NEW21

ধরে সিজু। পরে ওই যুবক তার কয়েকজন সাথীকে ডেকে আনেন। সবাই মিলে সিজুকে ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হাতে ও পায়ে উপর্যুপরি কোপাতে থাকে। এক পর্যায়ে সিজু মাটিতে লুটিয়ে পড়লে তারা সটকে পড়ে। গুরুতর অবস্থায় স্থানীয়রা ও তার আত্মীয়-স্বজনরা উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির ঘটনা সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

চাঁপাইনবাবগঞ্জে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে যুবককে কুপানো হলো

আপডেট সময় : ০৫:২০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫