ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত স্বামী-স্ত্রী ও শ্যালক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত স্বামী-স্ত্রী ও শ্যালক

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গুরতর আহত হয়েছেন দুজন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন।

দুর্ঘটনায় নিহতরা হলেন, যশোর জেলার মনিরামপুর উপজেলার রহমতুল্লাহর মেয়ে রুকাইয়া আক্তার নীলা (৩২), ছেলে সাকিবুর রহমান নিশান (২৭) ও এবং রুকাইয়ার স্বামী মিজানুর রহমান (৪০)। তিনি যশোর জেলার বাবর আলীর ছেলে।

NEW21
NEW21

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালক কৃষ্ণ দাস (৫৫)। তিনি যশোর জেলার সোনাডাঙ্গা থানার বিষ্ণু দাসের ছেলে। আহত অপরজনও অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন, তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয় ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মিজানুর রহমান কিছুদিন আগে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে অ্যাম্বুলেন্সে যশোর থেকে ঢাকায় যাচ্ছিলেন স্ত্রী এবং শ্যালক। পথে ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী ট্রাকের সঙ্গে তাদের অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ওসি হেলাল উদ্দিন বলেন, এ দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত স্বামী-স্ত্রী ও শ্যালক

আপডেট সময় : ০৩:৫৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫