ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

বন্দরে তিতাসের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

বন্দরে তিতাসের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা

অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে কার্যক্রম পরিচালনার দায়ে নারায়ণগঞ্জের বন্দরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (তিতাস) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করেছে। এ সময় প্রতিষ্ঠান দুটির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মালামাল জব্দ করা হয়।

​গত ১৫ ডিসেম্বর, সোমবার, সকাল ১১টার দিকে এই অভিযান চালানো হয়। তিতাসের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব জনাব মিল্টন রায়-এর নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ২০নং ওয়ার্ডের পশ্চিম হাজিপুর এলাকায় প্রথম অভিযান পরিচালিত হয়।

​পশ্চিম হাজিপুর এলাকায় ‘চমক মশার কয়েল ফ্যাক্টরি’-তে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে মশার কয়েল তৈরি করার অভিযোগে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি এটিকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, ফ্যাক্টরির মালামাল জব্দ করা হয়।

NEW21
NEW21

​এরপর ভ্রাম্যমাণ আদালত নাসিক ২১নং ওয়ার্ডের একটি চিপস ফ্যাক্টরিতে অভিযান চালায়। সেখানেও একই অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সকল মালামাল জব্দ করা হয়।

​অভিযান শেষে তিতাসের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন রায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম হাজিপুর এলাকার চমক কয়েল ফ্যাক্টরিতে অভিযান চালাই। আপনারা দেখেছেন, তারা অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন যাবত তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। সেজন্য আমরা তাদের কাছ থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করি এবং পাশাপাশি আরেকটি প্রতিষ্ঠান থেকেও একইভাবে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করি ও তাদের মালামাল জব্দ করি।”

​অভিযানকালে ম্যাজিস্ট্রেটের সঙ্গে উপস্থিত ছিলেন তিতাসের সহ প্রকৌশলী মো: জাওয়ারুল মোরসালিন, সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. শাহ আলম রনি, এবং বন্দর থানার এসআই রাজীবসহ পুলিশ সদস্যবৃন্দ।

NEWS21

নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধ

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

বন্দরে তিতাসের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫