ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

লালবাগে কারখানার শ্রমিককে কুপিয়ে হত্যা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

লালবাগে কারখানার শ্রমিককে কুপিয়ে হত্যা

লালবাগে শত্রুতার জের ধরে মো. হোসেন (২৪) নামে এক কারখানা শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে তার বাসার অদূরে এ ঘটনা ঘটে।

নিহত মো. হোসেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাঁশগাড়ি গ্রামের মো. শাহ আলমের ছেলে। লালবাগের শহীদ নগর ২ নম্বর গলির একটি বাসার পঞ্চম তলায় ভাড়া থাকতেন। তিনি ইমিটেশনের জিনিস (কানের দুল) তৈরির কারখানায় কাজ করতেন।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে বিকেল সাড়ে ৪টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মো. আব্দুল রাকিব জানান, সোমবার (৮ ডিসেম্বর) রাতে ২ নম্বর গলি দিয়ে যাচ্ছিল হোসেন ও তার বন্ধু নীরব। তখন নীরবের হাতে একটি লোহার পাইপ ছিল। নীরবের কাছে সেই পাইপ চায় স্থানীয় আবির (২৮) নামে তাদেরই সমবয়সী আরেক যুবক। তখন পাইপ দিতে না চাইলে আবির নীরবকে কয়েকটি চর থাপ্পর মারে। তখন তার প্রতিবাদ করে আবিরকে চড় মেরেছিল হোসেন।

তিনি জানান, রাতে ওই ঘটনার পর স্থানীয় বড় ভাইয়েরা মিলে তাদেরকে ডেকে মিলমিশ করে দেয়৷ এরপর মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে কারখানায় কাজ শেষ করে খাবার খেতে যখন হোসেন হেটে বাসায় আসছিল। ২ নম্বর গলিতে দুলালের দোকানের সামনে তখন ওঁৎ পেতে থাকা আবির সুইচ গিয়ার (ধারালো ছুরি) দিয়ে তার পেটে ৫-৬টি আঘাত করে। তখন আশপাশে থাকা লোকজন তাকে ধরে ফেলে। আর আহত হোসেনকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

NEW21
NEW21
আবির ওই এলাকার স্থায়ী বাসিন্দা। হোসেন ছিল ভাড়াটিয়া। নিরব ছিল মো. হোসেনের বন্ধু।

নিহতের বোন সুরাইয়া আক্তার অভিযোগ করে বলেন, ‘শত্রুতার জের ধরে এলাকার চিহ্নিত বখাটে আবির তার ভাইকে কুপিয়ে হত্যা করেছে।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

লালবাগে কারখানার শ্রমিককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৮:০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫