ঢাকা ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩০

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০৩:৪১:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিবদমান দুই দল গ্রামবাসীর সংঘর্ষে এক বৃদ্ধ নিহত এবং উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ হলেন ওই গ্রামের মইজ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৬৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার গ্রুপের সঙ্গে একই গ্রামের সাচ্চু মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে আজ শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধ নাসির উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারের ঘটনায় সংঘর্ষে একজন নিহতসহ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

তিনি আরও জানান, নিহত নাসির উদ্দিন সাচ্চু গ্রুপের সমর্থক। ময়নাতদন্তের জন্য বৃদ্ধের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩০

আপডেট সময় : ০৩:৪১:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫