ঢাকা ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

মানিকগঞ্জের বিনামূল্যে ১৯ পুকুরে সাড়ে ২৩ হাজার পোনা অবমুক্তকরণ

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর উদ্যোগে মানিকগঞ্জে প্রথমবারের মতো হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের ৩০টি পুকুরের মধ্যে ১৯টি মৎস্য চাষীর পুকুরে বিনা মুল্যে সাড়ে ২৩ হাজার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিনা মূল্যে অবমুক্ত করা হয়েছে।

আজ ২৫ সেপ্টেম্বর সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে এ পেনা অবমুক্ত করেন ঢাকা মহাখালী সেন্টার ব্র্যাকের মাইক্রোফিন্যান্স এসোসিয়েট ডাইরেক্টর মোঃ বেলায়েত হোসেন ও মহাখালী সেন্টার ব্র্যাকের মাইক্রোফিন্যান্স চীফ অপারেটিং অফিসার মোঃ রিয়াজ উদ্দিন। এ সময় গালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শাইলখাই গ্রামের মৎস্য চাষী ফারুকের দেড় বিঘা পুকুরে দেড় হাজার পোনা অবমুক্ত করণের শুভ উদ্বোধন করা হয়।

পরে ২নং ওয়ার্ডের নওহাটা গ্রামের মোঃ হারুন শেখের বাড়িতে কৃখক-কৃষাণী ও মৎস্য চাষীদের নিয়ে অবহিত করণ বিষয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মানিকগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে কৃষকদের অবহিত করণ বিষয়ে বক্তব্য রাখেন, এসোসিয়েট ডাইরেক্টর মোঃ বেলায়েত হোসেন ও চীফ অপারেটিং অফিসার মোঃ রিয়াজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ রিজিওনাল অফিসের সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি, হরিরামপুর ঝিটকা ব্র্যাক অফিসের এরিয়া ম্যানেজার মোঃ আতাউর রহমান প্রমুখ। এ সময় ঢাকা বিভাগীয় কর্মকর্তাগণ ও আঞ্চলিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । উঠান বৈঠকে গবাদি পশু গরু, ছাগল, হাঁস-মুরগী পালন ও মৎস্য চাষ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও ইউরোপ কান্ট্রি প্রবাস ফেরৎদের আর্থিক সহযোগিতা, কৃষি কাজে ঋণ বিতরণ, বিনা মূল্যে ধান ও মাছ বিতরণ সহ কৃষকদের আর্থিক বীমা ও জীবন যাত্রার মানোন্নয়নে বিভিন্ন সহযোগিতা ব্র্যাক কর্মীদেরকে করার বিষয়ে আলোকপাত করা হয়। উঠান বৈঠকে এ সময় শতাধিক কৃষক, দেড় শতাধিক কৃষাণী ও অর্ধ-শতাধিক মৎস্য চাষী অংশগ্রহণ করেন। বাড়ির উঠানের এক কোণের এক টুকরো জাগয়াও অনাবাদি থাকবে না এবং কৃষকের এক টুকরো জমিও পতিত থাকবে না অঙ্গীকার নিয়ে অনুষ্ঠানের মুলতবি করা হয়। পরবর্তীতে এ কার্যক্রম সম্প্রসারিত করা হবে বলেও জানানো হয় ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

মানিকগঞ্জের বিনামূল্যে ১৯ পুকুরে সাড়ে ২৩ হাজার পোনা অবমুক্তকরণ

আপডেট সময় : ০৮:০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫