ঢাকা ০৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

যুব অধিকার পরিষদ, জামায়াতের যুব সংগঠন ঘুরে এনসিপিতে, অবশেষে অব্যাহতি

যুব অধিকার পরিষদ এবং জামায়াতের যুব সংগঠন ঘুরে অবশেষে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়া সুন্দরগঞ্জের মো. আজিজুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গাইবান্ধা জেলা এনসিপির দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম জুয়েলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী আজিজুর রহমানকে দলের যাবতীয় কর্মকাণ্ড থেকে সাময়িক বিরত রাখা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) এবং গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ মুঠোফোনে বলেন, “আজিজুর রহমান দিনদিন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু জবাব না পাওয়ায় অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্ভবত অন্য কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্যই তিনি আমাদের দলে যোগ দিয়েছিলেন।”

জানা গেছে, আজিজুর রহমান রাজনৈতিক জীবন শুরু করেন গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদের সুন্দরগঞ্জ উপজেলার সমন্বয়কারী হিসেবে। পরে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন যুব বিভাগের দহবন্দ ইউনিয়ন শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন।

এসব বিষয়ে আজিজুর রহমান সঙ্গে কথা হলে তিনি বলেন, “আমাকে দলের কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে বহিষ্কারের চিঠি দেওয়া হয়েছে। খুব শীঘ্রই আমি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সব কিছু পরিষ্কার করব।” তিনি আরো জানান, এনসিপিতে যোগদানের আগে তিনি গণ অধিকার পরিষদ ও জামায়াতের যুব বিভাগে দায়িত্ব পালন করেছিলেন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, “একাধিক রাজনৈতিক সংগঠন ঘুরে এনসিপিতে যোগ দেওয়া এবং এরপর দলের শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগ—এ ধরনের ঘটনা দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও ভাবমূর্তির জন্য মারাত্মক সংকেত হিসেবে ধরা হয়।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

যুব অধিকার পরিষদ, জামায়াতের যুব সংগঠন ঘুরে এনসিপিতে, অবশেষে অব্যাহতি

আপডেট সময় : ০৪:২৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫