ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

সদরপুর উপজেলা প্রশাসন গোল্ডকাপ: ভাষাণচরকে হারিয়ে চ্যাম্পিয়ন সদরপুর ইউনিয়ন

ফরিদপুরের সদরপুরে ইউনিয়ন ভিত্তিক উপজেলা প্রশাসন গোল্ডকাপ টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনালে ভাষাণচর ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সদরপুর ইউনিয়ন ফুটবল একাদশ।

মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ম্যাচে সদরপুর ইউনিয়ন ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেন, “ইউনিয়ন থেকে খেলোয়াড় তৈরি হোক এবং জাতীয় দলে আমাদের অংশগ্রহণ বাড়ুক, ফরিদপুরের প্রতিনিধিত্ব বাড়ুক।” তিনি খেলোয়াড়দের উৎসাহিত করে আরও বলেন, “ফুটবলের নিয়ম মেনে খেললে দিন শেষে সুন্দর ফুটবল উপহার দেওয়া যায়।”
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে সদরপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে পুরো উপজেলা জুড়ে ছিল উৎসবের আমেজ।

এর আগে দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচী পালিত হয়। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সভাপতিত্বে এই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্যা।

নিউজ২১/রিপন

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

সদরপুর উপজেলা প্রশাসন গোল্ডকাপ: ভাষাণচরকে হারিয়ে চ্যাম্পিয়ন সদরপুর ইউনিয়ন

আপডেট সময় : ০৮:২৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫