ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

হজযাত্রীদের সেবায় থাকবেন পাঁচ হাজারের বেশি স্বেচ্ছাসেবক

হজযাত্রীদের সেবা দিতে সৌদি আরবের পাঁচ হাজারের বেশি স্বেচ্ছাসেবক কাজ করবেন।

দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের মক্কা শাখার তত্ত্বাবধানে তারা কাজ করবেন। মূলত সৌদি জনগণের মধ্যে স্বেচ্ছাসেবী সংস্কৃতির প্রচার-প্রসারে মন্ত্রণালয়ের প্রচেষ্টার অংশ হিসেবে উদ্যোগটি নেওয়া হয়। সৌদি প্রেস এজেন্সি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, হজ মৌসুম উপলক্ষে সৌদি আরবে ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের মক্কা শাখা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের মাধ্যমে ২৪৭টি পরিষেবা চালু করে। এসব পরিষেবার মাধ্যমে তিন হাজার ৮৫০টি মসজিদে দুই লাখ ৩৫ হাজারের বেশি পানির বোতল বিতরণ করা হবে। তা ছাড়া সূর্য থেকে সুরক্ষার জন্য হজযাত্রীদের মধ্যে ছাতা, বুকলেট ও খাবার বিতরণ করা হবে।

মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববির ধর্মবিষয়ক প্রেসিডেন্সি বিভাগ স্বেচ্ছাসেবী ও মানবিক কাজ প্রচারে হজ উপলক্ষে এ কার্যক্রম চালু করে।

ধর্মীয় ও সৌদি মূল্যবোধের ওপর ভিত্তি করে এ ধরনের উদ্যোগ পবিত্র দুই মসজিদের উদারতা ও আতিথেয়তার গুরুত্ব তুলে ধরে।

সূত্র: আরব নিউজ

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

হজযাত্রীদের সেবায় থাকবেন পাঁচ হাজারের বেশি স্বেচ্ছাসেবক

আপডেট সময় : ১১:৫১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪