ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

কোটালীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ, থানায় মামলা দায়ের

প্রাইভেট পড়ানোর নাম করে অষ্টম শ্রেণীতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আবু হানিফ মোল্লা নামের মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে।
এ ব্যাপারে ধর্ষিতার বাবা বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলা দায়ের করেছেন।
গত সোমবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
মামলাসূত্রে জানাগেছে, মাদ্রাসা পড়ুয়া ওই শিক্ষার্থী ৩ মাস ধরে উপজেলার নেছারউদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু হানিফ মোল্লার (৪৫) বাসায় প্রাইভেট পড়ে আসছিল। সোমবার বাসার পরিবর্তে পাশ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়তে আসতে বলে। শিক্ষকের কথা মতো সকাল ৭ টার সময় প্রাইভেট পড়তে গেলে উক্ত শিক্ষক ছাত্রীটিকে বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় কিশোরীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ধর্ষক শিক্ষক দৌড়ে পালিয়ে যায়।
ধর্ষক আবু হানিম মোল্লা উপজেলার উত্তর গচাপাড়া গ্রামের মৃত হামেদ মোল্লার ছেলে ও ২ সন্তানের জনক।
শিক্ষার্থীর বাবা সাংবাদিকদের বলেন, আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।
এ ব্যাপারে ধর্ষক আবু হানিফ মোল্লার সাথে কথা বলার জন্য নেছারউদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি । তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় কোটালীপাড়া থানায় মামলা হয়েছে। শিক্ষার্থীর ডাক্তারী পরীক্ষার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিষিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন বলেন, বিষয়টি আমি জেনেছি। উক্ত শিক্ষককে প্রাথমিকভাবে বহিস্কার করে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

কোটালীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ, থানায় মামলা দায়ের

আপডেট সময় : ০৯:২৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫