ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের নদী পথে আড্ডায় নৌকা ভ্রমণ অনুষ্ঠিত

বর্ষা মৌসুমে নদী পথে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ ও জ্ঞান আহরণ করতে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক নৌকা ভ্রমণ ও আনন্দ উৎসব।

সোমবার (২১ জুলাই) গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়ন হাটখোলা ব্রীজ সংলগ্ন ঐতিহাসিক শালদহ নদীর পাড় থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় উঠেন প্রেসক্লাবের সকল সাংবাদিকরা।

যাত্রা শুরুতে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবুল কাশেম ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সকল সদস্যদের উদ্দেশ্য করে নৌকা ভ্রমনের আয়োজন সফল করতে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।

ফটোসেশন পর্ব শেষে সকাল সাড়ে ৮ টায় শুরু হয় নদীপথে ভ্রমণ। শালদহ নদী পেরিয়ে বংশী নদী হয়ে তুরাগ নদী গন্তব্য টাঙ্গাইলের জমিদার বাড়ি পরিদর্শন। চলতিপথে কবিতা আবৃত্তি, আড্ডা, মিউজিকের তালে তালে নাচ-গানে প্রকৃতির মাঝে সাংবাদিকদের আনন্দ উল্লাসে মুহূর্তগুলো ফুঁটে ওঠে। কর্মব্যস্ত জীবনে নদীপথে আড্ডায় কিছুটা হলেও বাড়তি আনন্দ যোগ হয়েছে।

গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম ও কোষাধ্যক্ষ আইয়ুব খান নৌকা ভ্রমন সফল করতে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। উক্ত ক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফ খান বিশেষ ভূমিকা পালন করেন। কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা যে যার অবস্থান থেকে ভূমিকা পালন করে। নৌকা ভ্রমণে ক্লাবের সকল সদস্যরা অনন্দ ভ্রমণে অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করে।

নৌকা চলতে চলতে একপর্যায়ে দুপুর সোয়া ১টায় টাঙ্গাইল হাঁটুভাঙা লাল পাহাড় ক্ষ্যাত শালবন পাড়ে নৌকা নোঙর করা হয়। এসময় কেউ কেউ নদীতে সাঁতার কাটেন, ফুটবল খেলেন। তারপর সেখানে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আবার যাত্রা শুরু হয় কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে।

বংশী নদী ও তুরাগ নদীর সন্নিকটে অবস্থিত এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা বিভিন্ন স্থান ঘুরে দেখেন সাংবাদিকরা এবং দিনব্যাপী ভ্রমন শেষ করে সন্ধ্যায় পিরুজালীর হাটখোলায় এসে ভ্রমনের সমাপ্তি ঘটে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের নদী পথে আড্ডায় নৌকা ভ্রমণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৪৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫