ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর নামে মামলা, গ্রেপ্তার -১২

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ।
আজ শুক্রবার এস আই উত্তম কুমার সেন বাদী হয়ে কোটালীপাড়া থানায় ১শত ৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫ শত জনকে অজ্ঞাত দেখিয়ে মামলাটি দায়ের করেন।
এই মামলায় কোটালীপাড়া পুলিশ উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আসামীরা হলো, আব্দুল আলিম(১৮), মহিবউল্লাহ শেখ(৩৫), সিরাজুল শেখ(২০), দীপ্ত কাজী(২০), প্রিন্স অধিকারী(১৮), মোরশালিন মুন্সী(২৯), রিফাত বিশ্বাস(২৫), সাগর শেখ(৩৮), মানিক শেখ(৫৬), সজল দাড়িয়া (৩০), আব্দুল হাকিম (৩৫) ও টুটুল হাওলাদার (২৮)।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিশেষ ক্ষমতা আইনে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ১শত ৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫শত জনকে অজ্ঞাত আসামী করে এ মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে ১২ জনকে প্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ দিকে গত বৃহস্পতিবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব নির্ধারিত সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দদের উপস্থিতি ঠেকাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বরিশাল থেকে গোপালগঞ্জ প্রবেশের গৌরনদী-গোপালগঞ্জ সড়কের বিভিন্নস্থানে গাছ কেটে সড়ক অবরোধ করে। এদিন কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাটে জড়ো হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে। এই বিক্ষোভ মিছিলের কারনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানাগেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর নামে মামলা, গ্রেপ্তার -১২

আপডেট সময় : ০৮:০৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫