ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

গাজীপুরে অটোরিকশা গ্যারেজে চাঁদাবাজি, হামলা ও টাকা লুট: থানায় অভিযোগ

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় অটোরিকশা গ্যারেজ ঘিরে চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় একদল চিহ্নিত ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় আবু সাহিন নামের এক ভুক্তভোগী জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী আবু সাহিন জানান, তিনি নিজ বাড়ির পাশে অটোরিকশার একটি গ্যারেজ চালান। সম্প্রতি স্থানীয় কিছু ব্যক্তি গ্যারেজ থেকে জোরপূর্বক চাঁদা দাবি করতে থাকে। চাঁদা না দেওয়ায় গত ১৪ মে বিকেলে তার গ্যারেজে হামলা চালায় ফকরুল ইসলাম (৪৫), নজরুল ইসলাম (৪০) ফাহিম (২২) ফাহাদ (২৪) সহ আরও কয়েকজন। এ সময় তারা গ্যারেজে থাকা অটোরিকশার যন্ত্রাংশ, লোহার রড, হুইল, নাট-বল্টু ইত্যাদি ভাঙচুর করে ও লুটপাট চালায়।

হামলায় তার ছেলে ফজলুল করিম গুরুতর আহত হন। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এছাড়া হামলাকারীরা আবু সাহিনের কাছ থেকে নগদ ৪৫ হাজার টাকাও ছিনিয়ে নেয় বলে তিনি দাবি করেন।

আবু সাহিন অভিযোগ করেন, হামলাকারীরা একাধিকবার তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা না দেওয়ায় তার ওপর ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।

ঘটনার পর তিনি জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে জয়দেবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

গাজীপুরে অটোরিকশা গ্যারেজে চাঁদাবাজি, হামলা ও টাকা লুট: থানায় অভিযোগ

আপডেট সময় : ১২:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫