ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

কুষ্টিয়া বিজিবির অভিযানে অবৈধ অস্ত্রসহ দুই আসামিকে গ্রেফতার

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ প্রাগপুর বিওপি’র বিশেষ টহল দলের পৃথক ২টি অভিযান পরিচালনার মাধ্যমে ২ জন আসামীসহ ১টি বিদেশী পিস্তল, ১টি শর্ট গান, ১টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার।

কুষ্টিয়া ব্যাটালিয়ন( ৪৭ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান পিএসসি এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। তিনি আরো উল্লেখ করেন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ১৬ জুলাই রাত আনুমানিক ২:৫০ সময় হাবিলদার মো কুদ্দুস ( নম্বর-৬৩৩৯২) এর নেতৃত্বে প্রাগপুর বিওপি’র বিশেষ টহল দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে ঠোটারপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্গত পাকুড়িয়া দক্ষিণপাড়ার বাসিন্দা মোঃ মঞ্জিল সর্দার (৪৩), পিতা: মৃত রহমত সর্দার, গ্রাম: পাকুড়িয়া, ডাকঘর: মহিষকুন্ডি, থানা: দৌলতপুর, জেলা: কুষ্টিয়া-কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করলে তার বাড়ির উঠানের গোয়ালঘর থেকে ০১টি শর্ট গান এবং ০১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরবর্তীতে, আটককৃত মঞ্জিল সর্দারের দেয়া তথ্য অনুযায়ী জয়পুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায়, পাকুড়িয়া ৬ পরিবার গ্রামের তার ভাতিজা মোঃ টুটুল সর্দার (২৫), পিতা: শফিকুল সর্দার, গ্রাম ও ডাকঘর: পাকুড়িয়া, থানা: দৌলতপুর, জেলা: কুষ্টিয়া-এর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চাউলের ড্রামের ভিতর লুকানো অবস্থায় ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন এবং ০২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে মঞ্জিল সর্দার স্বীকার করে যে, তারা দুই দিন পূর্বে জয়পুর সীমান্তবর্তী ভারতীয় এলাকার এক ভারতীয় নাগরিকের নিকট থেকে উক্ত অস্ত্রসমূহ অবৈধভাবে সংগ্রহ করে।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ম্যাগাজিনের আনুমানিক সিজার মূল্য ১,১৬,৬০০/- (এক লক্ষ ষোল হাজার ছয়শত) টাকা।

আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক অস্ত্র ও গোলাবারুদ এবং ম্যাগাজিনসহ দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও, সংশ্লিষ্ট ভারতীয় অস্ত্র পাচারকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের কার্যক্রমও অব্যাহত রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান, বিশেষ করে মাদক ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ রোধে অঙ্গীকারবদ্ধ। সম্প্রতি পরিচালিত অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার বিজিবি’র সন্ত্রাস ও চোরাচালান বিরোধী কার্যক্রমের প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবি’র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

কুষ্টিয়া বিজিবির অভিযানে অবৈধ অস্ত্রসহ দুই আসামিকে গ্রেফতার

আপডেট সময় : ১০:৫১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫