ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

রূপগঞ্জে ধনিয়া পাতা চাষে স্বাবলম্বী একাধিক কৃষক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হানকুর গ্রামে ধনিয়া পাতার চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছেন একাধিক কৃষক। অল্প খরচে অধিক লাভ হওয়ায় এ অঞ্চলে ধনিয়া চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। আবহাওয়া ও মাটি অনুকূলে থাকায় এই অঞ্চলে ধনিয়া চাষে ভালো ফলন পাওয়া যাচ্ছে, যা কৃষকদের মাঝে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

স্থানীয় কৃষক মো. রিপন মিয়া জানান, মাত্র এক বিঘা জমিতে ধনিয়া পাতা চাষ করে তিনি প্রতি মাসে ২০-২৫ হাজার টাকা পর্যন্ত লাভ করছেন। তার ভাষায়, ধনিয়া চাষে তেমন কোনো বড় খরচ নেই। বীজ বপনের ৩০ থেকে ৪০ দিনের মধ্যেই ফসল উঠানো যায়। ফলে এক মৌসুমে কয়েকবার ফলন পাওয়া যায় এবং দ্রুত নগদ অর্থ হাতে আসে।

তিনি আরও জানান, ধনিয়া পাতার বাজার চাহিদা অনেক বেশি। প্রতিদিন স্থানীয় বাজারে পর্যাপ্ত চাহিদা থাকায় ফসল বিক্রি করতে কোনো সমস্যা হয় না। পাশাপাশি আশপাশের এলাকার ব্যবসায়ীরাও ক্ষেত থেকে সরাসরি ধনিয়া পাতা সংগ্রহ করে নিয়ে যায়, ফলে পরিবহন খরচও বেঁচে যায়।

হানকুর গ্রামের আরও কয়েকজন কৃষক জানান, তারা ধান ও সবজি চাষের পাশাপাশি ধনিয়া পাতার চাষ শুরু করেছেন। অল্প শ্রম, কম পুঁজি ও স্বল্প সময়ে লাভজনক হওয়ায় তারা এই চাষে আগ্রহী হচ্ছেন। এভাবে ধনিয়া চাষ রূপগঞ্জের কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা জানান, এ বছর রূপগঞ্জে ১৮ হেক্টর জমিতে ধনিয়া পাতার চাষ হয়েছে। আমরা চাষিদের নিয়মিত কারিগরি সহায়তা ও পরামর্শ দিয়ে থাকি। এবার যে পরিমাণ ধনিয়া পাতা উৎপাদিত হচ্ছে, তার বাজারমূল্য প্রায় দুই কোটি আটাশি লক্ষ টাকা, যা থেকে চাষিরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

রূপগঞ্জে ধনিয়া পাতা চাষে স্বাবলম্বী একাধিক কৃষক

আপডেট সময় : ১১:০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫