ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

রূপগঞ্জে ১৮ কোটির বাজেট ঘোষণা, উদ্বৃত্ত দেড় কোটির বেশি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৫–২৬ অর্থবছরের জন্য ১৮ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেটে ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ৭৫ লাখ ৯৭ হাজার ২২৫ টাকা। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৭৭৫ টাকা।

রোববার (২৯ জুন) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে বাজেট ঘোষণা করেন উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

সভায় ইউএনও বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ প্রতিটি খাতে সমতা রেখে বাস্তবমুখী ও জনমুখী বাজেট প্রণয়ন করা হয়েছে।’

বাজেট সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম, পূর্বাচল ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার তাসবির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার, শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় প্রতিনিধিরা।

সভায় স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা রূপগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে মতামত দেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

রূপগঞ্জে ১৮ কোটির বাজেট ঘোষণা, উদ্বৃত্ত দেড় কোটির বেশি

আপডেট সময় : ০৬:৫৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫