ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে

এমপি আনারের লাশের টুকরোর সন্ধানে জোর তল্লাশি, খালে ফেলা হলো জাল ও নৌকা

কোলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের লাশের টুকরোর সন্ধান পেতে আরও জোরদার করা হয়েছে তল্লাশি অভিযান। আনার হত্যা মামলায় গ্রেফতারকৃত সন্দেহভাজন ব্যক্তি কসাই জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করেই জানা যায় ভাঙ্গড়ের কৃষ্ণমাটি এলাকায় সেই লাশের টুকরো ফেলে দেওয়া হয়েছিল। আর তারপর থেকেই বৃহস্পতিবার রাত থেকে গত দুই দিন ধরে দফায় দফায় চলছে তল্লাশি অভিযান। এরই মধ্যে শুক্রবার বিকালে জিহাদকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়।

কৃষ্ণমাটি এলাকার জিরানগাছা বাগজোলা খালের পানিতে নামানো হয় কলকাতা পুলিশের দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যদের। কিন্তু তারপরেও খুঁজে পাওয়া যায়নি সেই লাশের টুকরো। আর এবার সেই লাশের সন্ধান পেতে ওই খালে জাল ফেলা হয়। সাথে নামানো হয় নৌকাও। এদিন স্থানীয় সময় বেলা সাড়ে ১২টা থেকে শুরু হয় তল্লাশি অভিযান। কিন্তু এখনো পর্যন্ত সফলতা পায়নি তদন্তকারী কর্মকর্তারা।

পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা দপ্তর সিআইডি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত কসাই জিহাদকে সঙ্গে নিয়ে নিউ টাউনের সেই অভিজাত সঞ্জিভা গার্ডেনের ‘বিইউ-৫৬’ ডুপ্লেক্স ফ্ল্যাটে গিয়ে খুনের ঘটনার পুনঃনির্মাণ করতে পারে।

শুক্রবারই কসাই জিহাদকে হাওলাদারকে উত্তর ২৪ পরগনা জেলার বারাসত জেলা ও দায়রা আদালতে তোলা হলে ১২ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয়া হয়। এর আগে বৃহস্পতিবারই বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁর গোপালনগর এলাকা থেকে জিহাদকে গ্রেফতার করে সিআইডি।

অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৪ (হত্যার উদ্দেশ্যে অপহরণ।), ৩০২ (অপরাধমূলক নরহত্যা।), ২০১ (তথ্য-প্রমাণ লোপাট) এবং ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র)- এই চার জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

এমপি আনারের লাশের টুকরোর সন্ধানে জোর তল্লাশি, খালে ফেলা হলো জাল ও নৌকা

আপডেট সময় : ০৯:৫৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪