ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

সুন্দরগঞ্জে মাধ্যমিক পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতিবিরোধী জনসচেতনতা গড়ে তুলতে গাইবান্ধার সুন্দরগঞ্জে মাধ্যমিক পর্যায়ের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর সমন্বিত জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সার্বিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের বিতর্ক দল অংশ নেয়। তিন ধাপে আয়োজিত প্রতিযোগিতায় সময়োপযোগী ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে অংশগ্রহণকারীরা যুক্তিনির্ভর আলোচনা উপস্থাপন করেন।

কোয়ার্টার ফাইনালে বিতর্কের বিষয় ছিল, ‘আইনের শাসনের অভাবই দুর্নীতির মূল কারণ’। সেমিফাইনালে অংশগ্রহণকারীরা যুক্তি উপস্থাপন করেন, ‘উন্নত বাংলাদেশ গঠনে দুর্নীতিই একমাত্র অন্তরায়’ বিষয়টির পক্ষে ও বিপক্ষে। ফাইনাল পর্বে বিতর্ক অনুষ্ঠিত হয়, ‘অভাব নয়, স্বভাবই সীমাহীন দুর্নীতির মূল কারণ’ শীর্ষক প্রস্তাবের ওপর।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহজাহান মিঞার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্কর, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা কৃঞ্চ চন্দ্র রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, গণমাধ্যমকর্মী সুদীপ্ত শামীম প্রমুখ। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় সবুজ শিক্ষালয় ও গ্রীণ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মধ্যে সৎ, নৈতিক এবং দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তাভাবনা, বিশ্লেষণী ক্ষমতা এবং নৈতিক মূল্যবোধ গঠনে বিতর্ক প্রতিযোগিতা কার্যকর ভূমিকা রাখে। বিশেষ করে দুর্নীতির মতো একটি জটিল ও সংবেদনশীল বিষয়ে তরুণদের যুক্তিনির্ভর অংশগ্রহণ তাদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে অনুপ্রেরণা জোগাবে। বক্তারা আরও বলেন, বিদ্যালয়ভিত্তিক এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, বস্তুনিষ্ঠতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

সুন্দরগঞ্জে মাধ্যমিক পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

আপডেট সময় : ০৭:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫