ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

গাইবান্ধার সুন্দরগঞ্জে দিনব্যাপী স্কাউটের কাব কার্নিভাল

উৎসবমুখর পরিবেশে গাইবান্ধার সুন্দরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘কাব কার্নিভাল ২০২৫’। সোমবার (২৩ জুন) দিনব্যাপী আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ এবং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য আয়োজন।

বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবং সুন্দরগঞ্জ উপজেলা স্কাউটসের উদ্যোগে আয়োজিত কার্নিভালে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে আগত শতাধিক কাব স্কাউট সদস্য অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট সভাপতি রাজ কুমার বিশ্বাস জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন করেন।।স্বাগত বক্তব্য দেন উপজেলা স্কাউটস সম্পাদক এম মাহফুজার রহমান লেলিন।

এলটি লিডার জিন্নাতুন ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশিকুর রহমান, মুকুল বর্মন, রিপন আলী, বিপ্লব হাসান মদিনা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান মিঞা, খানাবাড়ি দাখিল মাদরাসার সুপার মাওলানা ইয়াকুব আলী, উজান তেওড়া টিইউএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নবী মিয়া, চন্ডিপুর এটিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, পাঁচগাছি শান্তিরাম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলী, ফলগাছা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ, কাব লিডার জিয়াউল ইসলাম সরকার, উপজেলা স্কাউটস কোষাধ্যক্ষ এসএম রাশেদুল আখতার এবং সহকারী কমিশনার নজরুল ইসলাম।

দিনব্যাপী কার্নিভালে কাব স্কাউটদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, কুইজ, শিল্পকর্ম প্রদর্শনী, শারীরিক কসরত ও স্কাউটস নীতিনির্ভর বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্কাউট লিডার এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিশুদের আত্মবিশ্বাস, দেশপ্রেম ও সৃজনশীলতা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ স্কাউটস, সুন্দরগঞ্জ উপজেলা শাখা সূত্রে জানা গেছে, ভবিষ্যতেও শিশু-কিশোরদের নিয়ে নিয়মিতভাবে এমন কার্যক্রম অব্যাহত রাখা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে দিনব্যাপী স্কাউটের কাব কার্নিভাল

আপডেট সময় : ০৩:৩৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫