ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

খাল খনন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ: গ্রাম্য সালিশেও প্রতিশ্রুতি ভঙ্গ

নওগাঁর নিয়ামতপুরে পতকৈল-মোহাম্মদপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বিরুদ্ধে খাল খননের চুক্তিভিত্তিক কাজ শেষে চুক্তির বাকি অর্থ পরিশোধ না করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোঃ নুরুজ্জামান (৫১), পিতা-মোঃ মোকবুল হোসেন, গ্রাম-ঘাটকৈর, থানা-মান্দা, জেলা-নওগাঁ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২০ এপ্রিল সকাল ১০টায় নিয়ামতপুর বাজারে পতকৈল-মোহাম্মদপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সঙ্গে এক বৈঠকে ৩৮০০ মিটার খাল খননের জন্য প্রতি ১০০ মিটারে ৫৯,০০০ টাকা হারে মোট ২২,৪২,০০০ টাকার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী কাজ শেষ হওয়ার পরও সমিতির পক্ষ থেকে পুরো টাকা পরিশোধ করা হয়নি।

বিবাদী সমিতির সহ-সভাপতি মোঃ মাহতাব প্রধান (৬৬), পিতা-মৃত সাইফুদ্দিন প্রধান, সাং-সাংগইল, থানা-নিয়ামতপুর, জেলা-নওগাঁ কাজ চলাকালীন সময়ে ১৫,৯৮,০০০ টাকা প্রদান করলেও বাকি ৬,৪৪,০০০ টাকা চাহিয়া বারবার যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি।

এ নিয়ে গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে একটি গ্রাম্য সালিশে সমিতির পক্ষ থেকে বাকি অর্থ ১৬ ফেব্রুয়ারির মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু নির্ধারিত দিনে যোগাযোগের চেষ্টা করলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরবর্তীতে জানা যায়, মাহতাব প্রধান সমিতির টাকা তুলে তা আত্মসাৎ করেছেন।

ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে তিনজন স্থানীয় ব্যক্তি—মোঃ মাসুদ রানা (৫২), মোঃ মঞ্জুরুল (৫০), এবং মোঃ এজাজ আহম্মেদ হিন্দোল (৫৮)—এর নাম উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী, যেন চুক্তিভিত্তিক এই কাজের পাওনা অর্থ যথাযথভাবে আদায় ও বিচার নিশ্চিত করা যায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

খাল খনন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ: গ্রাম্য সালিশেও প্রতিশ্রুতি ভঙ্গ

আপডেট সময় : ০২:২৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫